Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পুলিশের চাকরিচ্যুত সেই সুমন দাসের নেতৃত্বেই ৭ কোটি টাকার স্বর্ণ ছিনতাই
জাতীয়

পুলিশের চাকরিচ্যুত সেই সুমন দাসের নেতৃত্বেই ৭ কোটি টাকার স্বর্ণ ছিনতাই

By Esrat Jahan IsfaJanuary 9, 20262 Mins Read
Advertisement

চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যদের নেতৃত্বে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা থেকে সাবেক পুলিশ সদস্য সুমন চন্দ্র দাসসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। সুমনের নেতৃত্বেই ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সুমন চন্দ্র দাস

গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন- মাসুদ রানা, রফিকুল ইসলাম, রবি কুমার, পান্না রানী দাস ও বিবেক বণিক। বৃহস্পতিবার গাজীপুরে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পাঁচলাইশ থানা-পুলিশ সাবেক পুলিশ সদস্য সুমন চন্দ্র দাসসহ উক্ত ছয়জনকে গ্রেপ্তার করে।

গত রবিবার (৪ জানুয়ারি) ভোরে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় মোটরসাইকেলে আসা চার ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে অটোরিকশায় থাকা তিনজনের কাছ থেকে ৩৫টি সোনার বার (৩৫০ ভরি) ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় দোকানের কর্মচারী সুবজ দেবনাথ মামলা করেন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম ও গাজীপুরে ধারাবাহিক অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় ২৯০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। বাকি সোনা উদ্ধারে অভিযান চলছে।

কে এই সুমন চন্দ্র দাস?

পুলিশ সুত্রে জানা গেছে, সুমন চন্দ্র দাস ২০১৯ সালে নগরের চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। এক ব্যক্তিকে আটক করে চাঁদাবাজির অভিযোগে তাকে এএসআই পদ থেকে নায়েক পদে নামানো হয়। ২০২০ সালে ছিনতাইয়ের সময় পাঁচলাইশ থানা-পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। জামিনে মুক্তির পরও তিনি অপরাধ থেকে সরে আসেননি। ২০২৩ সালে সোনার বার ছিনতাইয়ের আরেকটি ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে চাকরিচ্যুত করা হয়।

৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে নগরের পাঁচলাইশ থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, গত রবিবার ভোরে নগরের হাজারী গলি এলাকার একটি সোনার দোকানের তিন কর্মচারী সোনা গলানোর জন্য ভাটিয়ারীর উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা চার যুবক গতি রোধ করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে সোনার বারগুলো নিয়ে পালিয়ে যান।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুমন চন্দ্র দাস সাবেক পুলিশ সদস্য। তার নেতৃত্বেই সোনার বারগুলো ছিনতাই করা হয়েছে। সোনার বারগুলো হাজারী গলির এক ব্যবসায়ীর। ওই দোকানের কর্মচারী বিবেক বণিক আগাম তথ্য দিয়ে ছিনতাইয়ে সহযোগিতা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৭ কোটি চাকরিচ্যুত ছিনতাই টাকার দাসের নেতৃত্বেই পুলিশের সুমন সেই স্বর্ণ
Esrat Jahan Isfa

    Esrat Jahan Isfa is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. She is involved in refining content to ensure accuracy, clarity, and readability for digital audiences. Her work reflects a strong commitment to responsible journalism and quality reporting.

    Related Posts

    ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

    February 6, 2026
    ক্ষমতা

    বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

    February 6, 2026
    জাবের

    ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

    February 6, 2026
    Latest News

    ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

    ক্ষমতা

    বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

    জাবের

    ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

    আইডি কার্ড

    ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

    ক্ষমতা

    প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

    ইসি মাছউদ

    লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

    পররাষ্ট্র উপদেষ্টা

    আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

    জামায়াত

    জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

    ইসি আনোয়ারুল

    সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

    VP

    বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.