রবিবার তিনি জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাসীর মামুন জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। এর পরিপ্রেক্ষিতে তার বাসার আশপাশে পুলিশের টহল দল জোরদার করা হয়েছে।
একটি জঙ্গি গোষ্ঠী মার্চে তাদের অনলাইনভিত্তিক প্রকাশনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দেয়। এ সংক্রান্ত খবর শনিবার গণমাধ্যমে আসে। এ ঘটনায় শনিবার সুলতানা কামালও ধানমণ্ডি থানায় জিডি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




