
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
শিবির সভাপতি দাবি করেন, কয়েকজন ইউএনও-কে শুধু বিএনপির অভিযোগের ভিত্তিতে বদলি করা হয়েছে। বিশেষ করে ধর্মীয় লেবাসধারী কর্মকর্তাদের ট্যাগ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এক পক্ষকে সুযোগ দিতে সব বন্দোবস্ত করে ফেলেছে। এমন একপাক্ষিক আচরণ অব্যাহত থাকলে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাহত হবো।”
নির্বাচনি প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা
শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার নিন্দা জানিয়ে তিনি একে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘লগি-বৈঠা’র পৈশাচিকতার সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে তিনি চৌদ্দগ্রামে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, শনিবার দুপুরে চৌদ্দগ্রামের হাটবাইর গ্রামে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



