
শনিবার বাসায় ফিরে একটি জাতীয় দৈনিককে তিনি টেলিফোনে বলেন, ‘এখন অনেক ভালো আছি। অ্যালার্জির কারণে পায়ের গোরালিতে ফোসকা উঠেছিল। দুই সপ্তাহ ছিলাম হাসপাতালে। অন্য কোনো সমস্যা নেই।’
সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোয়ালিতে অ্যালার্জি জনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে। সিএমএইচে তার করোনা পরীক্ষাও করা হয়। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



