Advertisement
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার দায়িত্ব নিয়ে লিওনেল মেসির সঙ্গে প্রথমে রোনাল্ড কোম্যান তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এরপর লুইস সুয়ারেজের সঙ্গে আলোচনায় বসেছিলেন কোম্যান। উরুগুয়ান স্ট্রাইকারকে নতুন কোচ জানিয়ে দিয়েছেন, বার্সার পরিকল্পনায় নেই তিনি।

বার্সেলোনা ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও আরএসি ওয়ান এমনই তথ্য দিয়েছে। তাদের দাবি, কোম্যান এরই মধ্যে সুয়ারেজকে ফোন করে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে কোচের পরিকল্পনায় নেই তিনি।

পুরো মৌসুমজুড়ে ফিটনেস সমস্যায় ভুগেছেন ৩৩ বছর বয়সী সুয়ারেজ। তাছাড়া গেল দুই মৌসুমে খুব একটা ফর্মেও ছিলেন না তিনি।

স্প্যানিশ গণমাধ্যমটি ক’দিন আগে মেসির সঙ্গে কোচের সাক্ষাতের বিষয়টিও ফাঁস করেছিল। এবার তারা বলছে, সুয়ারেজের সঙ্গে ফোনালাপ সেরেছেন কোচ। সেখানেই তাকে দেখিয়ে দিয়েছেন ক্লাব ছেড়ে যাওয়ার পথ।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক হারের পরই বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, ৩০ এর বেশি বয়স যাদেরকে তাদের অধিকাংশকেই ছাঁটাই করবে ক্লাব। ছাঁটাইয়ের তালিকায় ওপরের দিকেই ছিল সুয়ারেজের নাম।

বার্সেলোনার সঙ্গে আরো এক বছরের চুক্তি আছে সাবেক এই লিভারপুল তারকার। বার্সার কোচের দায়িত্ব নেয়ার পর কোম্যানের নেয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে এটি।

দু’দিন আগে অবশ্য সুয়ারেজ জানিয়েছিলেন, যে কোনো মূল্যে কাতালান ক্লাবটিতে থাকতে চান তিনি। তবে শেষপর্যন্ত ক্লাব ছাড়তে হতে পারে তাকে। সেক্ষেত্রে তার পুরনো ক্লাব আয়াক্স তাকে কেনার আগ্রহ দেখিয়েছে। কোম্যানের ঘোষণার পর আয়াক্সের জন্য কাজটা আরো সহজ হয়ে গেল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.