
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টোকস বলেন, ‘সবকিছু দেখছি। নিজেকেই প্রশ্ন করেছি, আমি কি কথাগুলো বলেছিলাম? সত্যিই বলছি আমি আম্পায়ারের কাছে যাইনি। ওই ধরনের কোন কথাও আম্পায়ারকে বলিনি। সরাসরি লাথামের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেছিলাম। কেনের (উইলিয়ামসন) দিকে তাকিয়েও সরি বলেছিলাম।’
ফাইনালের পরে অ্যান্ডারসন বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মাইকেল ভনের কাছে শুনেছিলাম, ম্যাচের পর স্টোকস নাকি ওকে বলেছিল, আম্পায়ারকে স্টোকস বাউন্ডারি না দেওয়ার জন্য অনুরোধ করেছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



