Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সেই ছবিই কাল হয়ে দাঁড়িয়েছে বাবুনগরীর জন্য!
জাতীয়

সেই ছবিই কাল হয়ে দাঁড়িয়েছে বাবুনগরীর জন্য!

By iNews DeskMay 22, 20203 Mins Read
Advertisement

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর এক সহকারী হাটহাজারী বড় মাদ্রাসা এবং হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর একটি ছবি তোলেন। ২০১৮ সালের ১৯ রমজান রাজধানীর ঢাকার পুরানা পল্টনে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ওই ছবিটি তোলা হয়। দুই বছর আগের এই ছবিকে পুঁজি করেই নাকি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের প্রকাশক বাবুনগরীকে জামায়তি বানানো ফন্দি-ফিকির করা হচ্ছে।

সাঈদীপুত্রের সহকারীর তোলা ছবিই কাল হয়ে দাঁড়িয়েছে বাবুনগরীর জন্য। এমনটাই মন্তব্য করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী। ছবিটি নিয়ে নানা মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি জানান তিনি।

সাঈদীপুত্র শামীম সাঈদীর সঙ্গে আল্লামা বাবুনগরীর পূর্ব পরিচয় ছিল না জানিয়ে দুবছর আগেকার ঘটনার আদ্যোপান্ত নিয়ে বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান মাওলানা ইন’আমুল হাসান।

বিবৃতিতে ইন’আমুল হাসান বলেন, ‘২০১৮ সালের রমজানে আল্লামা বাবুনগরী হুজুর ঢাকায় যান হাটহাজারী বড় মাদরাসার চাঁদা সংগ্রহ করতে। প্রায় ১০ দিন তিনি ঢাকাতেই ছিলেন এবং মাদ্রাসার জন্য চাঁদা সংগ্রহ করেন। ওই সময় হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বাবুনগরী হুজুরকে জানালেন, ঢাকার পুরানা পল্টনের সুবহান ম্যানশনে এসএমএম নামে একটি নতুন কুরিয়ার সার্ভিস রয়েছে। সে কুরিয়ার সার্ভিসের মালিকদের একজন মাওলানা হানিফ সাহেব, তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি কুরিয়ার সার্ভিস কোম্পানির পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসার জন্য কিছু অনুদান দেবেন। তাই মাওলানা হানিফ সাহেব বাবুনগরী হুজুরকে সেখানে ইফতারের দাওয়াত দেন।’

বিবৃতিতে জানানো হয়, ‘ওই দিন চাঁদা সংগ্রহ শেষে আসরের পরে হুজুর কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ে পৌঁছান। পরে সেখানে কোম্পানির সকল শেয়ার হোল্ডার ইফতারের জন্য উপস্থিত হন। ইফতারের ঠিক আগ মুহূর্তে একজন ব্যক্তি আসেন, যাকে হুজুর চিনতেন না। উপস্থিত অফিসের একজন ডিরেক্টর আওয়ামী লীগ নেতা জানালেন, তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘সেদিন ইফতারের পর শামীম সাঈদী বাবুনগরী হুজুরের সাথে কথা বলতে চান। এ সময় তিনি বাবুনগরী হুজুরের পাশে বসা অবস্থায় উনার এক সহকারী সকলের অজান্তে মোবাইলে ছবি তুলে ফেলেন। তখন হুজুর বিষয়টা জানতে পেরে তার ওপর প্রচণ্ড রাগান্বিত হন এবং ছবিটি মোবাইল থেকে মুছে ফেলতে বলেন। তখন সাঈদীপুত্র হুজুরকে নিশ্চিত করে বলেন, “ছবিটা শুধু স্মৃতি হয়ে থাকবে, অন্য কিছু নয়।” তবে ওই ইফতার মাহফিলে সব রাজনৈতিক ঘরানার লোকজন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাও সেখানে ছিলেন। ওই দিন এটা আদৌ কোনো জামায়াত-শিবিরের মিটিং ছিল না। সেদিন মাদ্রাসার জন্য অনুদানের একটি চেক গ্রহণ করে হুজুর ওই কার্যালয় থেকে বের হয়ে যান। এখন পর্যন্ত তার সঙ্গে শামীম সাঈদীর কোনো যোগযোগ হয়নি।’

ইন’আমুল হাসান বলেন, ‘এ ঘটনার কয়েকদিন পর শামীম সাঈদী বাবুনগরী হুজুরের সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে আপলোড করেন। ২০১৯ সালে হুজুর অনুদানের জন্য ওই কুরিয়ার সার্ভিসের অফিসে যাননি।’

২০১৮ সালের ওই ছবিকে পুঁজি করে এখন মিথ্যা কল্পকাহিনী সাজানো হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে প্রশ্ন রেখে আরও বলা হয়, ‘কেন সরকার বিরোধী ও জামায়াতি বানানোর জন্য মিডিয়ায় মিথ্যা নিউজ করানো হচ্ছে? ইফতার মাহফিলে বসার কারণে যদি হুজুর জামায়াতি হন তাহলে সেখানে অনেক বড় আওয়ামী লীগের নেতারাও ছিলেন, তাহলে কি হুজুরকে আওয়ামী লীগও বলা যাবে?’

মাওলানা ইন’আমুল হাসান বিবৃতিতে আরও বলেন, ‘২০১৮ সালে যখন সাঈদীপুত্র ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন, তখন কোনো কথা ওঠেনি। দুবছর পর ঘটনার আদ্যোপান্ত না জেনে আজ কেন ছবিটি সামনে আনা হলো? গোপন বৈঠক বলে পুরোনো সেই ছবি প্রচার করে আলেম-ওলামা ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে।

যা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অবাস্তব ও বানোয়াট বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

February 6, 2026
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 6, 2026
Latest News
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.