Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সেই পাঁচ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

সেই পাঁচ বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

By Saiful Islamফেব্রুয়ারি 1, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশিকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে ৩৫ মিনিটের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটককৃত ৫ বাংলাদেশিকে মুর্শিদাবাদ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করার কথাও জানিয়েছে বিএসএফ বলে বিজিবি জানায়।

এছাড়াও বিএসএস সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়েও দুঃখ প্রকাশ করে ভুল শিকার করেছেন বলে জানিয়েছেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, নির্মল চরের ৫০/৪এস সীমান্ত পিলারের কাছে এ পতাকা বৈঠক আয়োজন করা হয়। বিজিবি ১ ব্যাটালিয়নের খরচাকা বিওপি কমান্ডার ও ভারতের নির্মল চর ৩৫ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিকেল ৪টায় সময় নির্ধারণ থাকলেও পতাকা বৈঠক শুরু হয় ৫টায়। ৩৫ মিনিট চলে এ বৈঠক। বৈঠকে বিএসএফ জানিয়েছে, ভারতে অনুপ্রেবেশের মামলা দিয়ে তাদের মুর্শিদাবাদ থানায় দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়ায় তাদের ফেরত নিতে হবে। তবে সীমান্ত চুক্তি অনুযায়ী কাউকে গ্রেফতার করে মামলা দিলে বিজিবিকে আগে জানানোর নিয়ম রয়েছে। কিন্তু বিএসএফ আগে সেটি জানায়নি। এ জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করে এমন ভুল আর হবে না বলে জানিয়েছে।

এদিকে, পাঁচজনকে ধরে নিয়ে যাওয়ার ঘণ্টা খানেক পর বাংলাদেশের দেড় কিলোমিটার ভিতরে প্রবেশ করে বিএসএফের আরও চারজনকে ধার চেষ্টা প্রসঙ্গে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, এ বিষয়টি নিয়েও সামন্য আলোচনা হয়েছে। তারা দুঃখ প্রকাশ করে ভুল শিকার করেছে। তবে এ বিষয়টি বিজিবির উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এ নিয়ে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ে বৈঠক হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনকে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিএসএফের হাতে আটককৃতরা হলেন- রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। পবা উপজেলার গহমাবোনা গ্রামে তাদের বাড়ি। পদ্মার চরে তারা গরু চরাতে গিয়েছিলেন।

এই পাঁচজনকে ধরে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর বিএসএফ সদস্যরা একটি স্পিড বোড নিয়ে পদ্মার বাংলাদেশ সীমানার দেড় কিলোমিটর ভিতরে চলে আসে। তারা খরচাকা চর থেকে আরও চারজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা গিয়ে ওই চারজনকে বিএসএফের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় বিজিবির সঙ্গে বিএসএফ সদস্যদের বাকবিতন্ডার ঘটনা ঘঠে। এ ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

সেখানে দেখা যাচ্ছে, বিএসএফ সদস্যরা চার থেকে চারজনকে ধরে নিয়ে আসে। এ সময় ইঞ্চিন চালিত একটি নৌকা নিয়ে খরচাকা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গিয়ে তাদের ছাড়িয়ে নেয়।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, মাঝে মধ্যেই বিএসএফ বাংলাদেশের মধ্যে চলে আসে। বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানায় স্থানীয়রা। পরে বিজিবি গেলে তারা আবার চলে যায়। সূত্র : সময় নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
Latest News
চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুট চালু হবে ২৭ জুলাই

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

ঝোড়ো হাওয়া

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বেনজীর

বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa