Advertisement

জুমবাংলা ডেস্ক: মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম-এর মরদেহ আগামীকাল সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত আজ রোববার রাতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম’র মরদেহ আগামীকাল ৩১ আগষ্ট সোমবার এমিরেটস’র ০৫৮২ নম্বরের বিমান যোগে সকাল ৮ টা ৪০মিনিটে আমেরিকার ফ্লোরিডা থেকে ঢাকা বিমান বন্দরে এছে পৌঁছবে। একই সাথে কানাডা প্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তাঁর স্বামী রনি প্রান্টিস আসবেন।

জেনারেল দত্তের মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বড় মেয়ে মহুয়া দত্ত, ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত ও একমাত্র ছেলে চিরঞ্জীব দত্ত একই দিন দিবাগত রাত ২ টা ১০টায় কাতার বিমান যোগে আমেরিকা থেকে ঢাকায় এসে পৌঁছবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিমান বন্দর থেকে জেনারেল দত্তের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে। সেখান থেকে পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় তাঁর বনানিস্থ ডিওএইচ এর ২নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ীর বাসভবন হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনার্থে ঢাকেশ^রী মন্দির চত্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। ঢাকেশ^রী মন্দির চত্তর থেকে আনুমানিক ২ঘন্টা পর সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ^রী শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গানস্যালুট প্রদান করা হবে।

করোনা ভাইরাস পরিস্থিতির কারনে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং হবিগঞ্জে তাঁর নিজ বাড়ীতে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় গত ২০ আগষ্ট বাথরুমে পড়ে গেলে তার পা ভেঙ্গে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।

এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত বীর উত্তম।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.