
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শুরুতেই শফিউলের বলে সৌম্যর হাতে ধরা পড়ে ৭ রান করে ফিরেন আভিস্কা। এরপর মাঠে নেমেই তাণ্ডব চালাতে থাকেন কুশল পেরেরা। ৩৮ বলে ১১ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
করুণারত্নের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই জুটিতে আঘাত হানেন মিরাজ। ব্যক্তিগত ৩৬ রানে মিরাজের বলে মোস্তাফিজের হাতে তালুবন্ধি হয়ে সাঝঘরে ফিরেন করুণারত্নে। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন কুশল পেরেরা।
তিনি ৮২ বলে ১৭ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। তবে তাকে সাঝঘরে পাঠিয়ে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন সৌম্য। ১১১ রান করে সৌম্যর বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



