Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সেনাবাহিনীকে আধুনিক ‘টাইগার এমএলআরএস’ প্রদান করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

সেনাবাহিনীকে আধুনিক ‘টাইগার এমএলআরএস’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

By Hasan Majorজুন 20, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে টাইগার মাল্টিপল লঞ্চ রকেট/মিসাইল সিস্টেম (এমএলআরএস) এর অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান আজ (২০ জুন) সাভার সেনানিবাসস্থ্ মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিGÛএস) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিটকে অন্তর্ভুক্তি সনদ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন শুরু হয়। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু প্রণীত “প্রতিরক্ষা নীতি -১৯৭৪” এর ভিত্তিতে বর্তমান সরকার নতুন করে “প্রতিরক্ষা নীতি ২০১৮” এবং “ফোর্সেস গোল – ২০৩০” প্রণয়ন করে যার বাস্তবায়ন অনেকদূর এগিয়ে গিয়েছে।

তিনি বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সেনা বিমান ও হেলিকপ্টারসহ মর্ডান ইনফ্যান্ট্রি গেজেট, বিভিন্ন আধুনিক ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি ইত্যাদি সংযোজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক টাইগার এমএলআরএস অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী দেশগঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে তিনি করোনা যুদ্ধ মোকাবেলায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল সম্মুখ যোদ্ধাকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রিয় মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় এবং জাতির যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবির সেনা সদস্যগন উপস্থিত ছিলেন।-আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

জুন 10, 2026
হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

জুন 10, 2026
মন্ত্রী

অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী

জুন 10, 2026
Latest News
বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

মন্ত্রী

অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী

দাম

বগুড়ায় চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের

হাবিবুর

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান গ্রেফতার

ই-হেলথ কার্ড

ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম

সংসদে প্রধানমন্ত্রী

সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে : সংসদে প্রধানমন্ত্রী

জিরো টলারেন্স

বাংলাদেশে অনিয়মিত অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি

বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa