Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা
খেলাধুলা ফুটবল

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

By Hasan MajorFebruary 10, 20221 Min Read

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

Advertisement
স্পোর্টস ডেস্ক: সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ও সংশ্লিষ্ট সকলকে বুধবার (৯ ফেব্রয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্তৃক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের প্রতি খেলোয়াড়কে এক লক্ষ টাকার চেক এবং পুরস্কার প্রদান করেন।

এছাড়াও, সংশ্লিষ্ট অফিসিয়ালদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, সেনাবাহিনীর  এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

গত ২২ ডিসেম্বর ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিন এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ এবারের আসরেও বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখলো।

বিজয়ের মাসে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এ জয় সমগ্র জাতির জন্য ছিল অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবে বলে সকলে দৃঢ় আশাবাদী।-আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

July 14, 2026
WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

July 14, 2026
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026

Latest News

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa