Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার `সেনাবাহিনী ও সরকার যাতে বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন’
জাতীয় স্লাইডার

`সেনাবাহিনী ও সরকার যাতে বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন’

By Hasan MajorFeb 16, 2021, 3:39 PM Asia/DhakaUpdated:Feb 16, 2021, 3:39 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: সেনাপ্রধান ও তার ভাইদের নানা কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ নিয়ে কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার করা একটি অনুসন্ধানী প্রতিবেদন ‘অসৎ উদ্দেশ্য’ নিয়ে করা হয়েছে বলে দাবি করছেন জেনারেল আজিজ আহমেদ। খবর বিবিসি বাংলার।

ঢাকায় আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং এ সময় তিনি আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে মন্তব্য করেন।

ওই প্রতিবেদনে সেনাপ্রধানকে হেয় করার মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হেয় করা’ হয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিবেদনটি সম্প্রচারের সময় জেনারেল আহমেদ যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। দেশে ফিরে প্রতিবেদনটি সম্পর্কে তিনি আজই (মঙ্গলবার) প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন ।

আল জাজিরার প্রতিবেদনে বিদেশে তার ‘পলাতক’ ভাইদের সাথে দেখা করা এবং বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোন সাজা ছিল, না তার বিরুদ্ধে কোন মামলা ছিল।”

“তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।”

‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ নামেরআল জাজিরার প্রতিবেদনটি সম্প্রচারের পর থেকে এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সেনাপ্রধান বলেন, “আমি যখন সরকারি কাজে কোথাও থাকবো তখন আমার নিরাপত্তা অফিসিয়ালি নিশ্চিত করা হয়। যে দেশে যাই সেই হোস্ট কান্ট্রি করে থাকে।

“কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি … হয়ত কোন আত্মীয় স্বজনের কাছে যাই, সেই সময় অফিশিয়াল কোন প্রোটোকল ব্যবহার করা আমি সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কিছু করে থাকে, তাহলে সেটা অসৎ উদ্দেশ্য”।

আল জাজিরার প্রায় এক ঘণ্টার প্রতিবেদনটির মূলকেন্দ্রে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাই।

জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতে দণ্ডিত হয়েছিলেন।

যাদের মধ্যে দুইজন হারিস আহমেদ এবং আনিস আহমেদ পলাতক রয়েছেন বলেআল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

প্রতিবেদনে আরও বলা হয়, হারিস আহমেদ এবং আনিস আহমেদ দুজনকেই জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে।

বারবার কেন তাকে ‘টার্গেট’ করা হয় একজন সাংবাদিকের এ রকম এক প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ আহমেদ বলেন, “আপনারাই বুঝে নেন কেন সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন।

আমাকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “আমার কারণে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে করে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন।”

“যা কিছু আপনারা শুনছেন এগুলোর কোন প্রমাণ….বিভিন্ন জায়গা থেকে কাট-পিস সংগ্রহ করে তারা এটা করতেই পারবে, তবে তাদের উদ্দেশ্য হাসিল হবে না।”

সোমবার রাতে সেনাবাহিনী একটি প্রতিবাদলিপিতেও উল্লেখ করে, সেনাপ্রধানের ভাইয়েরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং বাংলাদেশে সেনাপ্রধানের ছেলের বিয়েতে অংশগ্রহণের সময় তারা দণ্ডপ্রাপ্ত ছিলেন না।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

May 23, 2026, 9:13 AM Asia/Dhaka
বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

May 23, 2026, 8:51 AM Asia/Dhaka
গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

May 23, 2026, 8:36 AM Asia/Dhaka
Latest News
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে যেসব এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp