তার প্রথম পরিচয় তিনি ইংরেজ। খেলেন বোর্নমাউথের লেডিস টিমে।

২২ বছরের কেলচি রোজ বোয়ার্সের দ্বিতীয় পরিচয়, তিনি ইংল্যান্ডের নামী মডেল আর বোর্নমাউথেরই ফুটবলার মার্কোস নিকোলাস সেনসির বান্ধবী।
তবে, চাঞ্চল্যকর তথ্য এই যে, বোয়ার্স নিজেই এক টিকটক ভিডিও বার্তায় বলেছেন, তিনি বুধবার বিশ্বকাপে আর্জেন্টিনা–ইংল্যান্ডের ধুন্ধুমার সেমিফাইনালে তার সঙ্গী সেনেসির দেশকে সমর্থন করবেন।
আটলান্টার স্টেডিয়ামে তার গায়ে থাকবে পার্টনার সেনেসির ২ নম্বর নীল সাদা আর্জেন্তিনীয় জার্সিও। এ রকমই এক ছবি তিনি তার ভিডিওর সঙ্গে পোস্টও করেছেন।
আর্জেন্টিনা টিমের একাধিক ফুটবলারের স্ত্রী বা বান্ধবী ইংরেজ। কিন্তু তারা কেউই এই সেমিফাইনালে দেশের বিরুদ্ধে সমর্থন করবেন, এমন কথা প্রকাশ্যে ঘোষণা করেননি, যা করে আলোচনায় এই ব্রিটিশকন্যা।
কেন ইংল্যান্ডকে সাপোর্ট করবেন? বোয়ার্স বলেছেন, ‘আমি ইংল্যান্ডের জন্য গর্বিত। আমি আমার জন্মভূমিকে শ্রদ্ধাও করি। কিন্তু আমি যাকে ভালোবাসি, তার উন্নতি চাই। সে জন্য আমার আর্জেন্টিনার সমর্থন করা মোটেই অনৈতিক হবে না।’
সেনসির আর্জেন্টিনা টিমে ডাক পাওয়াটা রীতিমতো নাটকীয়। ইপিএল শেষ হতেই তিনি বোর্নমাউথ ছেড়ে টটেনহ্যামে খেলার চুক্তি সেরে ফেলেন। তারপরে বোয়ার্সকে নিয়ে ছুুটি কাটাতে উড়ে যান ইবিজায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, আর্জেন্টিনা শিবির থেকে চোটের জন্য আচমকা ছিটকে যান ডিফেন্ডার লিও বালের্দি। আর্জেন্টিনা কোচ স্কালোনি ডেকে নেন ইপিএলে ভালো খেলা সেনেসিকে। ইবিজা থেকে সরাসরি মায়ামিতে মেসিদের সঙ্গে শিবিরে যোগ দেন সেনেসি। বোয়ার্সও থেকে যান যুক্তরাষ্ট্রে। এখনো পর্যন্ত সেনেসি খেলেছেন শুধু জর্ডান ম্যাচে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



