Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সেন্টমার্টিনে পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা
জাতীয়

সেন্টমার্টিনে পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

By Bhuiyan Md TomalOctober 7, 20242 Mins Read

সেন্টমার্টিনে পর্যটক নির্দিষ্ট করার বিষয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা-তা সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিং এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। এটা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধান্ত ছিলো পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিলো। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়। ২০২৩ সালে পর্যটন নির্দেশিকা বলা হয়েছিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ করে পর্যটন মন্ত্রণালয়। এ সময় পর্যটন সচিব নাসরীন জাহান জানান, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়তে মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করা হয়েছে। টাঙ্গুয়ার হাওর, নিঝুম দ্বীপসহ পাঁচ এলাকায় পর্যটনের বিশেষ গাইড লাইনও তৈরি করা হয়েছে।

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। এর বালুকাবেলা আর নীল জলরাশির হাতছানি বিমোহিত করে সবাইকে। দক্ষিণে আছে ডোরাকাটা বাঘের ডেরা সুন্দরবন। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ এই বনেই কেবল টিকে আছে এই বাঘ। সাথে হরিণ, কুমিরসহ নানা প্রজাতির প্রাণী।

সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ করা হয়েছে বলে জানায় পর্যটন করপোরেশন। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, ‘রেজিস্ট্রেশন চালু করা যে, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যটক সেখানে যাবে। এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয়নি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa