আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাত।
বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেন্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে এলফাতকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

৪৪ বছর বয়সি এলফাত এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান ও উরুগুয়ে–স্পেন ম্যাচে দায়িত্ব পালনের পর শেষ ষোলোয় ব্রাজিল–নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে। ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়।
মরক্কোয় জন্ম নেয়া এলফাত ২০০১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় এলফাতের। সেই আসরের আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া এমএলএস কাপ ফাইনাল ও কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



