
ইংল্যান্ড বিশ্বকাপে বুধবার নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে তৃতীয় দল হিসাবে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের সামনে যে ‘অসম্ভব’ সমীকরণ তাতে ধরে নেওয়াই যায় সেমিতে এই তিন দলের সঙ্গী হবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড বুধবার লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে। সামনে তাদের আর কোনো ম্যাচ নেই। কিউইদের সেমিতে খেলার বিষয়টি এখন নির্ভর করছে বাংলাদেশের উপর। কারণ, ৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে কিউইরা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে। ৮ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে পঞ্চম অবস্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট ০.১৭৫। আর পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



