Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সেমিফাইনালের চারটি দলের নেপথ্য নায়ক কারা?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সেমিফাইনালের চারটি দলের নেপথ্য নায়ক কারা?

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 8, 2019Updated:জুলাই 8, 20193 Mins Read

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের নায়ক কারা? এমন প্রশ্নের জবাবে উঠে আসবে রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, জো রুটদের নাম।

Advertisement

কিন্তু এই প্রধান পারফর্মারদের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করেছেন কিছু ক্রিকেটার। যারা নেপথ্যে থেকে দলের জয়ে ভূমিকা রেখেছেন।

অ্যারন ফিঞ্চ…..

বিশ্বকাপের বেশ আগের ঘটনা, নিউল্যান্ডসে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় যখন অস্ট্রেলিয়ার মাঠের ক্রিকেট ফোকাসের বাইরে তখন দল সামলানোর দায়িত্ব পান অ্যারন ফিঞ্চ।

তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মধ্যে।

তবে বিশ্বকাপ যত ঘনিয়ে আসে ততই ফিঞ্চ গ্রহনযোগ্য হয়ে ওঠেন।

প্রশ্ন ছিল এটা যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ যখন ফিরে আসবেন তখন কীভাবে সামলাবেন ফিঞ্চ।

এখন এসব প্রশ্ন অতীত, অস্ট্রেলিয়া সেমিফাইনালে, মাত্র দুটি ম্যাচ হেরেছে নয় ম্যাচের মধ্যে।

স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে বড় ব্যবধানে।

এসব ক্ষেত্রেই মাঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিস্টার ফিঞ্চ।

ডেভিড ওয়ার্নার ৩টি সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় আছেন ওপরের দিকে, কিন্তু আগের চেয়ে তার ধীরগতির ব্যাটিং আলোচনায় এসেছে বেশ কয়েকবার বিশেষ করে যে দুটি ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তাকে ব্যাক আপ দিয়েছেন ফিঞ্চ।

৯ ম্যাচে ৫০৭ রান তুলেছেন তিনি, সর্বোচ্চ ১৫৩।

স্ট্রাইক রেট ১০২।

জনি বেয়ারস্টো….

ইংল্যান্ড আসর শুরুর আগেই একটা ধাক্কা খায়, জেসন রয়ের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার অ্যালেক্স হেলস ড্রাগ নেয়ার দায়ে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে।

জেসন রয়ের সাথে কে ব্যাট করবেন? জনি বেয়ারস্টো? নাকি জো রুট?

শেষ পর্যন্ত একাদশে ঢুকলেন বেয়ারস্টো।

প্রথম ম্যাচে ইমরান তাহিরের স্পিন বুঝতে না পেরে কোনো রান না নিয়ে আউট হয়ে যান। সেই ম্যাচে জয় পায় ইংল্যান্ড।

এরপর পাকিস্তানের সাথে ৩২, শ্রীলঙ্কার সাথে শুণ্য রানে এবং অস্ট্রেলিয়ার সাথে ২৭ আউট হন বেয়ারস্টো।

এই তিন ম্যাচেই ইংল্যান্ড হেরে যায়।

বাংলাদেশের সাথে ৫১, ওয়েস্ট ইন্ডিজের সাথে ৪৫ ও আফগানিস্তানের সাথে তার রান ৯০, এই তিন ম্যাচে জয় পায় ইংল্যান্ড।

আর শেষ দুই ম্যাচ যখন ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই তখন জনি বেয়ারস্টো করলেন দুটি সেঞ্চুরি।

ভারতের বিপক্ষে ১১১, নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৬ রান।

লোকি ফার্গুসন….

নিউজিল্যান্ড বিশ্বকাপের শুরু করে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে।

মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

পহেলা জুনের সেই ম্যাচে ২২ রানে ৩টি উইকেট নেন লোকি ফার্গুসন।

তখনো বিশ্বকাপের শুরু কেবল, তাই আলোচনায় আসার মতো কিছু ছিল না।

এরপর আফগানিস্তানের সাথে নেন ৩৭ রানে ৪ উইকেট।

তবে নিউজিল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন এলো, অর্থাৎ মাঝপথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে গুরুত্বপূর্ণ উইকেট নেন ফার্গুসন।

গতি ও নিয়ন্ত্রণ মিলিয়ে বিশ্বকাপের অন্যতম সফল বোলার ফার্গুসন।

৭ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন লোকি।

ইকোনমি রেট পাঁচের নিচে, গড় সাড়ে আঠার।

জসপ্রিত বুমরাহ….

ভারতের খ্যাতি তাদের ব্যাটিং লাইন আপের জন্য সবসময়, কিন্তু বোলিংও যে কোনো বিশ্বকাপে তাদের প্রধান অস্ত্র হতে পারে সেটা ভাবার মানুষ কমই পাওয়া যাবে।

কিন্তু এই বিশ্বকাপে ভারতের অন্যতম বড় শক্তির জায়গা ছিল তাদের বোলিং, মূলত পেস বোলিং।

যার নেতৃ্ত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহ।

বিশেষায়িত বোলিং অ্যাকশন, গতি ও ইয়র্কারে নিয়ন্ত্রণ সব মিলিয়ে অধিনায়কের জন্য পরিপূর্ণ প্যাকেজ এই বুমরাহ।

শুরুতে, মাঝে ও শেষে উইকেটের প্রয়োজনে কিংবা রান রেট সামাল দিতে বুমরাহকে ব্যবহার করে থাকেন ভিরাট কোহলি।

ফলাফলও এসেছে ভালো, ৮ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তিনি, প্রথম পাঁচ বোলারের মধ্যে তার ইকোনমি রেট সবচেয়ে কম।

গড় ১৯.৫২।

মূলত বুমরাহকে ঘিরেই গড়ে ওঠে ভারতের বোলিং পরিকল্পনা। সূত্র: বিবিসি বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa