কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে যান অভিনেতা আমির খান।

হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে আমির জানান যে, সেলিম সাহেবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বলেন:”আমি সেলিম সাহেবকে দেখতে গিয়েছিলাম। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি আইসিইউ-তে থাকায় আমি ব্যক্তিগতভাবে তাঁর সাথে দেখা করতে পারি নি, তবে তাঁর পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়েছি।”
আমির আরও জানান, সেলিম খানের মেয়ে অলভিরা খান অগ্নিহোত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে প্রতিদিন প্রবীণ এই লেখকের স্বাস্থ্যের উন্নতি ঘটছে।
আরও পড়ুনঃ
ঋণে ডুবে থাকার থেকে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো: বিদ্যুৎমন্ত্রী
হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তচাপ বৃদ্ধি এবং শরীরে কম্পন অনুভূত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরবর্তীকালে নিউরোসার্জনদের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


