Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সোনায় মোড়ানো কফিনে আজও অক্ষত ২৫০০ বছরের পুরনো মমি
আন্তর্জাতিক

সোনায় মোড়ানো কফিনে আজও অক্ষত ২৫০০ বছরের পুরনো মমি

By Shamim RezaNovember 16, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। মিশরীদের ফারাও থেকে শুরু করে রানি, পিরামিড আর মমি তো সারা বিশ্বের মাথা ব্যথার কারণ। তবে সেই রহস্য এখনো উদঘাটন করতে পারেন নি বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। বিশেষ করে হাজার হাজার বছর আগে নদীপাড়ের এই মানুষগুলো কীভাবে এই ব্যাপারগুলো আবিষ্কার করেছেন তাই এখনো বের করা সম্ভব হয়নি।

বিভিন্ন সময় খনন কিংবা অন্যান্য গবেষণার কাজ করতে গয়ে মিশরের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে মমি। সেই সংখ্যাও নেহাত কম হয়। হাজার খানিক তো হবেই। এর মধ্যে রাজা, রাজকুমার থেকে শুরু করে রয়েছে বিভিন্ন পশু পাখির মমি করা মৃতদেহ। কুকুর, বিড়াল, কাক, শকুন, কুমির কিছুই বাদ যায়নি এই তালিকা থেকে। এমনকি মমিদের সঙ্গে দিয়ে দেয়া ফসলও দিয়ে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে। হাজার হাজার বছর কেটে গেলেও একদম ভালো রয়েছে সেসব।

অনেক সময় মমির কফিন খুলে বিপদেও পড়েছেন অনেক গবেষক। জীবনের ঝুঁকি নিয়েই সেগুলো নিয়ে তাদের গবেষণা করতে হয়েছে। কফিনের গায়ে লেখা সতর্কবার্তা উপেক্ষা করেই গবেষকদের এই ঝুঁকি নিতে হয়েছে। পিরামিডের ভেতরে থাকা মমির কফিন এরইমধ্যে আবিষ্কৃত হয়েছে। তবে মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত প্রসিদ্ধ সাক্কারা নেক্রোপলিসে রয়েছে একটি কবরস্থান। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ১০০টি কফিন। সেগুলো আড়াই হাজার বছর পুরনো বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের।

৫৯টি কফিনের গঠন দুই হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমিও পাওয়া গেছে যা ভালোভাবে কাপড় দিয়ে মোড়ানো। অন্তত ৪০টি কফিনে স্বর্ণের প্রলেপ দেয়া। গবেষণার জন্য কফিন ও মমিগুলো এক্স-রে ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানী বলেন, প্রাপ্ত কফিনগুলো পলিমেইক শাসনামলের। তারা ৩২০ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর শাসন করেছে। উদ্ধারকৃত মমি ও কফিন আমরা কায়রোর ৩টি জাদুঘরে প্রদর্শন করবো। মিশরের বিখ্যাত গ্র্যান্ড জাদুঘর এর মধ্যে একটি।

ধারণা করা হচ্ছে ফারাও ফেরাউনের সময়কার এই মমিগুলো। সাক্কারা মরুভূমি এবং এর আশেপাশের বেশ কিছু জায়গায় এমন অনেক মমির সন্ধান পাওয়া গেছে। যেগুলো সংরক্ষণ করা হয়েছে কায়রোর জাদুঘরে। তবে এই মমিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরো একটি আবিষ্কার হয়েছে। বছরের শেষ দিকে সেটা হয়তো সবাইকে জানানো হতে পারে।

সাক্কারা মালভূমিতে অন্তত ১১টি পিরামিড রয়েছে, এগুলোতে রয়েছে কয়েকশো প্রাচীন কবর। এখানে এখনও অসংখ্য কফিন রয়েছে যেগুলো এখনও উদ্ধার করা হয়নি। তবে গত মাসে উদ্ধার হওয়া প্রথম ১৩টি কফিনের কথা জনসমক্ষে আনেন। ওই একই কুয়ো থেকে প্রায় ৪০ ফুটের বেশি গভীর থেকে পাওয়া যায় এই কাফিনগুলো।

মিশরের প্রাচীন রাজধানী মেমফিসের গোরস্থানের একটি অংশ। এখানেই রয়েছে গিজার জগৎ বিখ্যাত পিরামিড। ফারাও জোসের ছিলেন এই রাজবংশের সবচেয়ে উল্লেখযোগ্য রাজা। তার আমলেই সাক্কারায় সুবিখ্যাত স্টেপ পিরামিড সহ একাধিক প্রস্তরনির্মিত সৌধ নির্মিত হয়। মানবেতিহাসে এইধরনের সৌধের প্রথম নির্মাতা হিসেবে তার নাম উল্লেখ্য। এটি ভ্রমণপিপাসুদের জন্য এক আকর্ষণের জায়গা।

এই রাজবংশের আমল প্রাচীন মিশরের প্রস্তরনির্মিত সৌধসমূহের এক অতি গুরুত্বপূর্ণ নির্মাণকাল হিসেবেই চিহ্নিত। এইধরনের সুবিশাল নির্মাণকার্য পরিচালনার জন্য প্রয়োজন একটি সুসংগঠিত এবং সচল প্রশাসনিক ব্যবস্থা। এই আমলের একজন প্রসিদ্ধ আমলা ছিলেন ইমহোটেপ; তিনি ছিলেন ফারাও’এর পরামর্শদাতা ও অন্যতম প্রধান নির্মাতা।

তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে পরবর্তীকালে তিনি এমনকী দেবতা হিসেবেও পূজিত হতে শুরু করেন। ফারাও জোসেরের আমল থেকে পিরামিড ও অন্যান্য সৌধের গায়ে অলঙ্করণ ও প্রতিলিপি নির্মাণের ক্ষেত্রে যে ধরনের সূক্ষতা চোখে পড়ে, তা স্বাভাবিকভাবেই এই আমলকে পূর্ববর্তী আমলের থেকে পৃথক রূপে চিহ্নিত করে থাকে।

নীল নদের তীরে গড়ে ওঠা এই সভ্যতাকে বিশ্বের আধুনিক সভ্যতার গোঁড়া বলে থাকেন অনেকে। মিশরীয়দের খাবার, পোশাক, সৌন্দর্য জীবনকাল নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আর এভাবেই গবেষকদের গবেষণায় উঠে আসছে একের পর এক রহস্য। মিশরীয়দের রহস্যাবৃত জীবনযাপন বিশ্বের মানুষের কাছে উম্মোচিত হচ্ছে।

এগুলো থেকে বোঝা সম্ভব হচ্ছে, প্রাচীন মিশর কতটা সমৃদ্ধ আর এগিয়ে ছিল অন্যদের থেকে। তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে জীবন ব্যবস্থা সবই ছিল সময় অনুযায়ী অনেক এগিয়ে। মিশর গবেষকরা তাদের গবেষণা চালিয়েই যাচ্ছেন চমকপ্রদ কিছুর আশাতেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
Latest News
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.