জুমবাংলা ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এই সফরে আসছেন আব্দুল্লাহ শহীদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে আব্দুল্লাহ শহীদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া এ সময় দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মাঝে একটি সমঝোতা স্মারক সই হওয়া কথা রয়েছে।
গত কয়েক বছর ধরে মালদ্বীপে ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


