
জুমবাংলা ডেস্ক : সরকারি বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল সোমবার থেকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৫ এপ্রিল থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে জানানো হয়, আগামীকাল থেকে ট্রেনগুলো অর্ধেক যাত্রী নিয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও তূর্ণা, মহানগর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস ও টুঙ্গীপাড়া এক্সপ্রেস।
নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন হলো- কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস। আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট শুধু অনলাইনে কাটা যাবে। কাউন্টারে দেয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


