
সাকিবের ঘনিষ্ঠ সূত্র শনিবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে এখর নিশ্চিত করেছেন।
সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুবাইয়ে ট্রানজিট নিবেন সাকিব। দেশে পৌঁছাতে বিকেল ৩টা বাজবে।’
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গেল মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ছয় মাস যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে অবস্থান শেষে ফিরছেন দেশে।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন এই টাইগার পোস্টার বয়। যা শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরের ২৯ তারিখে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তার আর কোন বাঁধাই থাকছে না। এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন স্বাগতিক লংকানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই সাকিবকে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



