
জনসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়।
অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।
আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



