Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সৌদিতে হ’ত্যার তিন মাস পর কফিনে এলেন আবিরন
জাতীয়

সৌদিতে হ’ত্যার তিন মাস পর কফিনে এলেন আবিরন

By Saiful IslamOctober 24, 20192 Mins Read

abrin

Advertisement
জুমবাংলা ডেস্ক : সৌ‌দি আর‌বে হ’ত্যার তিন মাস পর অবশেষে দেশে ফিরলো খুলনার মেয়ে আবিরন বেগমের মরদেহ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকাল ৭টায় বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করবে তার পরিবার।

আবিরনের প‌রিবার বল‌ছে, সৌদিতে দুই বছর নানাভা‌বে নির্যাতিত হন আবিরন। এ বছরের ১৭ জুলাই গৃহকর্তার বাসায় মারা যান তি‌নি। মৃ’ত্যুর ৫১ দিন পর খবর জানতে পারে তার পরিবার। প‌রে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় দূতাবাস ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরছে।

সৌদি থেকে দেয়া আবিরনের মৃ’ত্যু সনদে মৃ’ত্যুর কারণ হ’ত্যা লেখা। ত‌বে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ফাতেমা এমপ্লয়মেন্ট সার্ভিসেস (আরএল-১৩২১) প‌রিবার‌কে ব‌লে, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আবিরন।

বিমানবন্দ‌রে আজ লাশ নেয়ার পর কাঁদ‌তে কাঁদ‌তে তাঁর ছোট বোন রেশমা জানায়, শুরুতে সৌদি যাওয়ার সিদ্ধান্ত নিলেও তা আবার বাতিল করেছিলেন আবিরন বেগম। কিন্তু রিক্রুটিং এজেন্সি ফাতেমা এমপ্লয়মেন্ট সার্ভিসেসের চাপ ও হুমকির মুখে ২০১৭ সালের জুলাই মাসে সৌদি যেতে বাধ্য হন আবিরুন। সেখানে গিয়ে নিয়োগকর্তার নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাকে। সমস্যার কথা নিয়ে এজেন্সি ও দালালের কাছে গেলে তারা বিভিন্নভাবে হুমকি দেয় পরিবারকে। এমনও বলে, এমন ব্যবস্থা নেব আবিরন আর কথাও বলবে না কোনোদিন। এজেন্সির হুমকির মুখে পরিবারও ছিল অসহায়।

আবিরনের পরিবারের সদস্যরা জানান, তার নিয়োগকর্তা আবিরুনের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাকে মেরে ফেলেছে। এমনকি দুই বছরে কোনো বেতনও তাকে দেয়া হয়নি। মৃ’ত্যু‌র পর তাদেরও জানা‌নো হয়‌নি।

চলতি বছরে আজ পর্যন্ত ১১৯ নারীসহ দেশে ফিরেছেন ২৯০০ প্রবাসীর মরদেহ। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, আবিরনের পরিবার আমাদের জানায়, নিয়োগকর্তা তাকে হ’ত্যা করেছে। কিন্তু লাশটি তারা আনতে পারছিলো না। আমরা যেন সহায়তা করি। পরিবারের সদস্যরা বলছেন, যে নিয়োগকর্তার বাড়িতে ছিলেন শুরু থেকেই সেখানে নির্যাতিত হচ্ছিলেন। বারবার বলার পরেও কেউ কোন ব্যবস্থা নেয়নি। আমরা শুধু চাই এমনভাবে আর কেউ যেন স্বজন না হারায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa