জুমবাংলা ডেস্ক : ‌‌সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের বিমইটির (BMET- Bureau of Manpower, Employment and Training) বাংলাদেশি কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

Advertisement

এর ফলে সৌদি আরবে আসতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ-আধা দক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ প্রদান করা হবে। সনদের মেয়াদ হবে পাঁচ বছর। যে সনদ থাকার ফলে সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকুরি পাওয়া সহজ হবে এবং বেতন ভাতাদি ও ওই বিষয়ের দক্ষতা অনুযায়ী পাওয়া যাবে। এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব আসলে আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাকামল এ স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করবে।

যেসব বিষয়ে স্কিল ভেরিফিকেশন করা হবে তা হলো- প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ মোট ২৩টি বিষয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এ চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর এ চুক্তিটি স্বাক্ষর হয়েছে। আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ-আধা দক্ষ কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবেন। যার ফলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

২৮ সেপ্টেম্বর ঢাকায় এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের সময় BMET-এর মহাপরিচালক শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.