দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদ্যাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদির নাগরিকরা। এদিন সৌদিতে ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান।
আজ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। আর যদি চাঁদ দেখা না যায়; তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার (১৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথমদিন ঈদুল ফিতর উদযাপিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


