Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন (১৪ মে রাত ১টা ৫৯ মিনিট) ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী। মোট ৪৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১৪ হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত ৭৬ হাজার ৫৬০টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাতে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, ৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে। এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮০ হাজার ৬৯৫ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে আর শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিলেই ব্যবস্থা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.