Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সৌদি ফেরত সুমির সঙ্গী সাড়ে পাঁচ মাসের দুঃসহ স্মৃতি
জাতীয়

সৌদি ফেরত সুমির সঙ্গী সাড়ে পাঁচ মাসের দুঃসহ স্মৃতি

By Shamim RezaNovember 15, 20193 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে পাঁচ মাসের দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন পঞ্চগড়ের সুমি আক্তার। নিয়োগকর্তার বাড়িতে প্রায় প্রতি রাতেই যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হতেন বোদা উপজেলার বৈরাতি সেনপাড়া গ্রামের এ তরুণী। খবর ইউএনবি’র

বিদেশ থেকে ভিডিওতে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে আলোচিত হওয়া সুমি শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা পৌঁছান। বিকালে তাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ও পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর বাবা রফিকুল ইসলাম ও মা মল্লিকা বেগমের কাছে সুমিকে হস্তান্তর করেন। এরপর ঢাকা থেকে আসা অ্যাম্বুলেন্সে করে সুমি বাবা-মায়ের সাথে বৈরাতি সেনপাড়া গ্রামে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের সুমি জানান, তিনি দুই বছর আগে ঢাকায় গিয়ে পোশাক কারাখানায় যোগ দেন। সেখানে আশুলিয়ার চারাবাগ এলাকার যুবক নুরুল ইসলামের সাথে তার পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। ৩০ মে স্বামী নুরুল ‘রূপসী বাংলা ওভারসিজ’র মাধ্যমে গৃহকর্মী ভিসায় তাকে সৌদি আরবের রিয়াদে পাঠায়।

সেখানে যাওয়ার পর প্রথম কর্মস্থলে মালিক সুমিকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। হাতের তালুতে গরম তেল ঢেলে দিতেন ও কক্ষে আটকে রাখতেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে মালিক তাকে ইয়ামেন সীমান্তের এলাকা নাজরানের এক ব্যক্তির কাছে প্রায় ২২ হাজার রিয়ালে বিক্রি করে দেন। ওই মালিকও তাকে নির্যাতন করতেন।

উদ্ধার হওয়ার আগে সুমিকে ১৫ দিন ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। ঠিকমতো খাবার দেয়া হয়নি। তার নিজের মোবাইল ফোনটিও তারা নিয়ে নিয়েছিল। এক সময় খুব কান্নাকাটি করে স্বামীর সাথে একটু কথা বলার জন্য মোবাইলটি চেয়ে নেন সুমি। পরে বাথরুমে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে নির্যাতনের কথা জানিয়ে সেই ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেন তিনি। ভিডিওটি তার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং গণমাধ্যমকর্মীদের জানান। বিষয়টি গণমাধ্যমে আসার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সুমিকে উদ্ধারের উদ্যোগ নেয় এবং সৌদিতে নিযুক্ত বাংলাদেশি কনসুলেট আবদুল হক দেশটির পুলিশের সহযোগিতায় সুমিকে উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

সৌদি যাওয়ার সপ্তাহখানেক পর থেকেই নির্যাতন শুরু হয় জানিয়ে সুমি বলেন, ‘আমি যেভাবে নির্যাতনের শিকার হয়েছি তা সবাই ভিডিওর মাধ্যমে জেনেছেন। আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। ওখানে আমার ওপর কী ধরনের নির্যাতন করা হয়েছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রতি রাতেই শরীরের ওপর চলত নির্যাতন। প্রতিবাদ করলেই মারধর। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়তাম। কিন্তু তাতে তারা থেমে যেত না। ওই অবস্থায় শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ত। জ্ঞান ফিরলে সেটা বুঝতে পারতাম।’

‘কাজ করতে গিয়ে কেন আমাকে নির্মম নির্যাতনের শিকার হতে হলো’- প্রশ্ন করেন সুমি।

দিনমজুর রফিকুল ইসলামের চার ছেলে-মেয়ের মধ্যে বড় সুমি জানান, দুই বছর আগে আশুলিয়ার নুরুলের সাথে বিয়ের পর তিনি জানতে পারেন যে আগেও একটি বিয়ে করেছেন তার স্বামী। শেষে বাধ্য হয়ে সতিনের সাথে সংসার শুরু করেন। বিয়ের দেড় বছর পর তার একটি সন্তান হয়। সতিনের নির্যাতন সহ্য করতে না পেরে ও সন্তানকে মানুষ করার স্বপ্নে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন সুমি। এ উদ্দেশ্যে চলতি বছরের জানুয়ারিতে গৃহকর্মীর প্রশিক্ষণ শেষ করেন তিনি। তাকে বিনামূল্যে সৌদি আবর পাঠানোর লোভ দেখায় দালালরা। পরে মে মাসে সৌদিতে পাড়ি জমান তিনি।

সুমির মা মল্লিকা বেগম বলেন, ‘ভিডিও প্রকাশ হওয়ার পর একদিনও স্বস্তিতে ঘুমাতে পারিনি। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন মেয়েকে ফিরে পেয়েছি আর কিছু চাই না।’

বাবা রফিকুল বলেন, ‘অভাব অনটনের সংসারে কিছু টাকা কামানোর জন্য বিদেশে গিয়েছিল মেয়েটা। কোনোদিন ভাবতে পারিনি এমন অবস্থার শিকার হতে হবে আমার মেয়েকে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, পরবর্তীতে সুমির কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী

পোস্টার ছাপাতে না পেরে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী

February 8, 2026
আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি

এনসিপির আখতার হোসেনকে মোবাইলে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

February 8, 2026
লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র লক্ষ্মীপুর

February 8, 2026
Latest News
প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী

পোস্টার ছাপাতে না পেরে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন প্রার্থী

আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি

এনসিপির আখতার হোসেনকে মোবাইলে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র লক্ষ্মীপুর

রোজা সময়সূচি

এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা

বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

উড্ডয়নের পরই বিমানের যান্ত্রিক ত্রুটি, ফিরে এলো ঢাকায়

আবহাওয়া নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ

ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি

আবহাওয়া

ভোটের দিন সকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে

চট্টগ্রাম বন্দর

চার দাবিতে আগামীকাল থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট

আজহারীর স্ট্যাটাস

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে আজহারীর স্ট্যাটাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly