Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সৌম্যকে রোনাল্ডোর সঙ্গে আইসিসির তুলনায় ক্ষুব্ধ ভারতীয়রা
খেলাধুলা স্লাইডার

সৌম্যকে রোনাল্ডোর সঙ্গে আইসিসির তুলনায় ক্ষুব্ধ ভারতীয়রা

By Shamim Rezaজুন 23, 20192 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটিংয়ে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব, লিটন ও মুশফিক। বল হাতে অলরাউন্ডার সাইফউদ্দিন বেশ সফল হলেও পিঠের চোটে আপাতত খেলতে পারছেন না তিনি। আর সাইফউদ্দিনের অনুপস্থিতি যেন লাঘব করতে বল হাতে এগিয়ে এলেন সৌম্য সরকার।

ব্যাট হাতে এখন পর্যন্ত সেভাবে উজ্জ্বল হতে না পারলেও গত ২০ জুন টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বল করেছেন এই পার্ট টাইমার বোলার।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার তুলোধুনো করতে থাকে বাংলাদেশি বোলারদের।

ডেভিড ওয়ার্নারের ব্যাট চালানো দেখে মনে হচ্ছিল পাড়ার ছেলেদের মোকাবেলা করছেন তিনি। ইনিংসের ২০ ওভার অতিক্রম করার পরেও এই দুজনকে সাজঘরে ফেরাতে পারছিলেন না বাংলাদেশের মূল বোলাররা।

এমন পরিস্থিতিতে পার্ট টাইমার বোলার সৌম্যের হাতে বল তুলে দেন মাশরাফি। অনেকটা বাজির মতোই বলা চলে। আর প্রথম ওভারেই সে বাজিমাত করেন সৌম্য।

সেট হয়ে যাওয়া জুটি ভেঙে দেন তিনি। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ফিঞ্চকে সাজঘরের পথ দেখান সৌম্য।

যে কোনো বলারেরই এমন উইকেট প্রাপ্তির উল্লাস একটু বেশিই হতে পারে। সেটাই করে দেখালেন সৌম্য। আর তার সেই উদযাপনের স্টাইল নজর কাড়ে আইসিসির।

আইসিসির মতে, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেভাবে গোল উৎসব উদযাপন করেন, সৌম্য ঠিক তেমনটাই করেছে।আইসিসির করা টুইটে এমনটাই দেখা গেল।

ওই ম্যাচের মাঝেই আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেজে সৌম্য সরকারের উইকেট প্রাপ্তির উদযাপনের সঙ্গে রোনাল্ডোর উদযাপনের ছবি জোড়া লাগিয়ে প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সেপারেটেড এট বার্থ?’

কিন্তু আইসিসির এমন ভাবনাকে মেনে নিতে পারেনি বেশ কিছু নেটিজেন। ওই ছবি প্রকাশের পর থেকে রিটুইটে নানারকম ব্যঙ্গাত্মক কমেন্ট জমা হতে থাকে। বিশেষ করে ভারতীয়দের পক্ষ থেকে এ নিয়ে বেশ আপত্তি তুলতে দেখা যায়। মিম বানিয়ে, ট্রল করে সেই পোস্ট ভাসিয়ে দেন তারা।

তাদের অনেকেই সিআরসেভেনের সঙ্গে সৌম্যকে এভাবে মেলানো দেখতে চাননি। অনেকে একটু বেশি ক্ষুব্ধ হয়ে আইসিসি পেজের এডমিনদের ‘নির্বোধ’ বলেন।

নির্দোষ সৌম্যর ওপরেও চড়াও হয়েছেন কেউ কেউ। সৌম্যকে নিয়ে নানা নেতিবাচক কথায় মেতে ওঠে তারা। তাকে ‘গাধা’ বলেও গালি দেয় কেউ কেউ।

এসব অভব্য কমেন্টের কারণে অনেকে আবার আইসিসির কাছে পোস্টটি মুছে দেয়ার দাবি জানায়। যদিও এসবের কোনোটাতেই কর্ণপাত করেনি আইসিসি। এতো নেতিবাচক কমেন্ট আসার পরও ওই পোস্টটি পেজ থেকে সরায়নি তারা।

প্রসঙ্গত, গত ২০ জুনের অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে মাশরাফি আট ওভারে ৫৬ রান, মুস্তাফিজ নয় ওভারে ৬৯ রান এবং সাকিব ছয় ওভারে ৫০ রান দেন সেখানে আট ওভার বল করে ৫৮ রান খরচায় তিন উইকেট নেন সৌম্য।

সে ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেট ছুতে গিয়ে ৩৩৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সূত্র: যুগান্তর।

জুমবাংলা/এসআর/

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

জুন 13, 2026
মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

ক্রিকেটার নাঈম হাসান

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্য ক্লোজড

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa