
বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘২৪তম ন্যাশনাল রিনিউবেল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিমালায় বলা হচ্ছে- সৌরবিদ্যুৎ প্রকল্প করতে হলে প্রতি মেগাওয়াটের জন্য ৩ একর জমি দেখাতে হবে, কিন্তু ১ দশমিক ৬ একরে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অবশ্যই এই নীতিমালা পরিবর্তন করা দরকার। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ এলাকায় এমন অসামঞ্জস্য নীতি থাকতে পারে না।
তিনি বলেন, আমাদের পলিসির পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমি শক্তভাবে এ নীতিমালার পরিবর্তন চাই। আবার লিড পার্টনার নিয়েও অসংগতি রয়েছে বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, দেশে সাইক্লোন ও ঘূর্ণিঝড় আরও বেড়েছে। এটি আগের তুলনায় অতিমাত্রায় ঘটছে। প্রাকৃতিক দুর্যোগের ৮০ শতাংশ দায়ী জলবায়ু পরিবর্তন। বহু বছর ধরে আলোচনা করে ২০১৫ সালে প্যারিস চুক্তি করা হয়। সব প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয়, কার্বন নিঃসরণ যদি কমানো যায়, তাহলেও ৩ শতাংশ বাড়বে, এটি বাড়লে কী দাঁড়াবে!’
অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করে মন্ত্রী বলেন, পৃথিবীর গড় কার্বন নিঃসরণ ৬ দশমিক ৭৯ টন। আর যুক্তরাষ্ট্রে ১৭ দশমিক ৯ টন, চীন ১০ দশমিক ৯৫ টন। আর আমাদের মাত্র ১ দশমিক ২৯ টন। কিছু দেশ জিরো নিঃসরণে গেছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশসহ ৫২টি দেশ কার্বন নিঃসরণের জন্য ভিকটিম। কিন্তু এ দেশগুলো এর জন্য দায়ী নয়। যেসব দেশ দায়ী, তারা একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি।
দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে : স্পিকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



