Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের খুব দ্রুত সময়ের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌর ভবনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের যারা স্কুল-কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভিতর ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প-কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকা সচল রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল, তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দিয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি এবং আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছে এবং থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা শোচনীয়।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মহামারি করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে টিকা আনছে সরকার। তারই ধারাবাহিকতায় চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.