
বেঁচে যাওয়া ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। সেটা ম্যাচের ১৪তম ওভারের দ্বিতীয় বল। অরুন্ধতী রেড্ডির বল ল্যানিং মিড অফে ঠেলেছিলেন। শিখা পাণ্ডে বল ধরে ছুড়েছিলেন বোলারের প্রান্তের উইকেটে। কিন্তু তা লাগল স্টাম্পের নীচে মাইক্রোফোনের জন্য থাকা টিভি বক্সে। বক্স না থাকলে ওই থ্রো সরাসরি উইকেটে লাগত। কিন্তু তা ওই বক্সে লেগে বল ছিটকে অন্যদিকে চলে গিয়ে ওভারথ্রো হয়ে যায়। এদিকে বেঁচে যান ল্যানিং।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



