Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা ‘ট্রেন্ড’ হয়ে গেছে : তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা ‘ট্রেন্ড’ হয়ে গেছে : তামিম

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 20213 Mins Read

স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা ‘ট্রেন্ড’ হয়ে গেছে : তামিম

Advertisement

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে  বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।  দুই ফরম্যাটেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে নিকটতম অন্য ব্যাটসম্যানের চেয়ে। টেস্ট ক্রিকেটে পিছিয়ে মাত্র ৮ রানে, তবে খেলেছেন আবার ১০টি কম ম্যাচ। তর্কযোগ্যভাবে তিনিই দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান, সেরা ওপেনার তো বটেই।

কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং অ্যাপ্রোচ ও স্ট্রাইকরেট বেশ প্রশ্নবিদ্ধই বলা চলে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে গত বছরখানেক বা তারও বেশি সময় ধরে খুব ধীর ব্যাটিং করছেন তামিম। দলের প্রয়োজন কিংবা চাহিদা মিটিয়েই এমনটা করছেন বলে বেশ কয়েকবার জানিয়েছেন তিনি।

তবু আধুনিক ক্রিকেটে একজন ওপেনারের কাছ থেকে দ্রুত রানের আশাই থাকে সবার। যা সবশেষ তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে করতে পারেননি তামিম। সবশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ইনিংসে ৩২৪ রান নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু স্ট্রাইকরেট ছিল মাত্র ১১৫, যা সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সবচেয়ে কম।

এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন তিনটি ম্যাচ। যেখানে মাত্র ১২২ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৮৩ রান। আর সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে ১২ ম্যাচে ৩৯৬ রান নিয়ে তামিম ছিলেন সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই টুর্নামেন্টে তার স্ট্রাইকরেট ছিল মাত্র ১০৯; যা কি না আসরে অন্তত ১০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন।

শুধু তাই নয়, সবশেষ পাকিস্তান সফরের দুই টি-টোয়েন্টিতে তামিমের ব্যাটে রানের দেখা মিলেছিল ঠিকই। কিন্তু সেই রান করতে শুরুতেই অনেক বলও হজম করে ফেলেন তিনি। যার ফলে পড়তে হয় সমালোচকদের রোষানলে, কথা শুনতে হয় স্ট্রাইকরেট নিয়ে। এ বিষয়টি নিয়ে যেন ত্যক্ত-বিরক্তই হয়ে গেছেন তামিম। তাই স্ট্রাইকরেট বিষয়ক আলোচনাকে তিনি নাম দিয়েছেন নতুন ‘ট্রেন্ড’ তথা রীতি হিসেবে।

ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে অনেক কথার ভিড়ে প্রসঙ্গ আসে তামিমের স্ট্রাইকরেট নিয়ে। প্রশ্ন রাখা হয়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আপনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবু ব্যাটিং অ্যাপ্রোচের জন্য আপনার সমালোচনা করা হয়েছে। আপনার স্ট্রাইকরেট নিয়ে অনেক প্রশ্ন ছিল…

এই প্রশ্নের উত্তরটা সরাসরি দেননি তামিম। তার মতে, স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা এখন একটা রীতিতে পরিণত হয়েছে। তামিম বলেন, ‘স্ট্রাইকরেটের ব্যাপারে প্রশ্ন করা এখন ট্রেন্ড (রীতি) হয়ে গেছে। আগামীকাল হয়তো আরেকটা নতুন ট্রেন্ড দাঁড়িয়ে যাবে। আপনি ১০ বছর পেছনে ফিরলে তখনও কোনো না কোনো ট্রেন্ড ঠিকই খুঁজে পাবেন।’

ট্রেন্ডের কিছু উদাহরণ দিয়ে তামিম আরও বলেন, ‘আগে যেমন ট্রেন্ড ছিল, কেউ বড় দলগুলোর বিপক্ষে ২-৩টা বড় ম্যাচ জেতালেও বারবার বলা হতো, সে তো রক্ষণাত্মক অধিনায়ক। এখন বর্তমানের ট্রেন্ড হলো, যেকোনো ব্যাটসম্যানকে তার স্ট্রাইকরেটের বিষয়ে প্রশ্ন করা।’

এসময় নিজের ব্যাটিং স্টাইল ও স্ট্রাইকরেটের বিষয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দল যদি আমার স্ট্রাইকরেটের সুফল পায়, সেটা হোক ১১০ কিংবা ১৫০; তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। যখনই আমার মনে হবে যে, আমি কিছু ভুল করেছি বা আমার কারণে দলের সমস্যা হয়েছে, তাহলে সবার আগে সেটা আমিই মেনে নিবো। কখনও এর পক্ষে যুক্তি দেবো না।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের প্রসঙ্গে এনে তামিম বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেমিফাইনাল (এলিমিনেটর) ম্যাচে আমরা খুব ধীর শুরু করেছিলাম এবং শুরুতে দুইটা উইকেটও হারিয়েছিলাম। তবু আমার মনে হয় যে, আমরা কিছু ঝুঁকি নিতে পারতাম যেটা আমরা নেইনি। ম্যাচের পর আমি নিজ থেকেই স্বীকার করেছি যে, হ্যাঁ! আমরা ধীর খেলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু এমন অনেক সময়ও আছে, যখন আমার দলের চাওয়াই থাকে এমন (ধীর ব্যাটিং) খেলা। তবু আমাকে এসব প্রশ্নের (স্ট্রাইকরেট বিষয়ক) দিতে হয়। যা খুবই হতাশার। কারণ আমি কখনও এসব প্রশ্নের উত্তর দিয়ে অভ্যস্ত নই।’

তবে তামিম মনে করেন, সাম্প্রতিক সময়ে তিনি কুড়ি ওভারের ক্রিকেটে অনেক উন্নতি করেছেন। যদিও ওয়ানডে-টেস্টের তুলনায় টি-টোয়েন্টিতে অর্জনটা তেমন বেশি নয় বলেই মন্তব্য করেছেন তিনি। তামিমের ভাষ্য, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমার মতে, আমার অনেক উন্নতি হয়েছে। আমি মনে করি, ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টিতে সে অর্থে তেমন কিছু অর্জন করতে পারিনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa