স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন সাকিব-তামিমরা।

Advertisement
ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। জবাবে আফগানিস্তান ২১৮ রান করেই গুটিয়ে যায়।

সিরিজ জয়ের পাশাপাশি এ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করতে বাংলাদেশ সরিয়ে দিয়েছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

বর্তমানে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে টইগাররা। সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের সুবাদেই তারা তুলে নিতে পেরেছেন ১০০ পয়েন্ট।

পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের পয়েন্ট ৯৫। কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আর পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।

পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষস্থানে বাংলাদেশ

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এরমাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন সাকিব-তামিমরা।

ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে। জবাবে আফগানিস্তান ২১৮ রান করেই গুটিয়ে যায়।

সিরিজ জয়ের পাশাপাশি এ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করতে বাংলাদেশ সরিয়ে দিয়েছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

বর্তমানে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে টইগাররা। সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের সুবাদেই তারা তুলে নিতে পেরেছেন ১০০ পয়েন্ট।

পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের পয়েন্ট ৯৫। কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আর পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।

পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.