Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ রোববার তার বাসভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বাজেট অধিবেশন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরএমজি সেক্টরে কর্মরত নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

স্পিকার বলেন, নারীরা পরিবর্তনের দূত। তাই নারীদের পিছনে ফেলে রাখা যাবে না। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীদের অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ইউনিট। বিআইপিএস’র মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপের দ্বারা সংসদবিষয়ক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থাপনা করা হবে। বিআইপিএস আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেটবিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে।

স্পিকার বলেন, এ দেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন চলমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের নারীরা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী : প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.