Advertisement

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (মঙ্গলবার) বিকেলে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচটি।

সেমির লক্ষ্য ছাড়াও বিশ্বকাপের মূল পর্বে ১৪ বছর না জিততে পারার গ্লানি মুছে দিতে এসেছিল টাইগাররা। কিন্তু এবছর বিশ্বকাপে সুপার ১২-এ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হার দেখেছে বাংলাদেশ। আর তাতেই সেমির সম্ভাবনা কমে গেছে, কিন্তু এখনও সুযোগ আছে জয়ের খাতা খোলার। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে চান হেড কোচ রাসেল ডমিঙ্গো।

কয়েক বছর আগেও স্বদেশি দলটার হেড কোচ ছিলেন তিনি। দলটার নাড়ি-নক্ষত্র তারও জানা আছে। ঐতিহ্যগতভাবেই স্পিন খেলায় বেশ দুর্বল প্রোটিয়ারা। দেশে, বিদেশে এটি তাদের বড় দুর্বলতা। কন্ডিশন তেমন হলে আবুধাবিতে আজ স্পিনই হবে বোলিংয়ে বাংলাদেশের মূল অস্ত্র। সাকিব আল হাসান না থাকলেও স্পিন আক্রমণে প্রোটিয়াদের ছক কষছেন ডমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকায় নিজের কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল হেড কোচ ডমিঙ্গো বলেছেন, তারা এই মুহূর্তে ভালো খেলছে। দক্ষিণ আফ্রিকায় অনেক বছর আমি কাজ করেছি। আমরা জানি, সবসময় তাদের স্পিন খেলা নিয়ে প্রশ্ন উঠে। আশা করি কন্ডিশন কাল (আজ) আমাদের সাহায্য করবে। কিছু জায়গা আছে যেগুলো কাজে লাগাতে হবে তাদের বিরুদ্ধে খেলতে গেলে। আমরা সকালে ভালো আলোচনা করেছি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ৬ ম্যাচ খেলে, সবকটিতেই প্রোটিয়াদের কাছে হেরেছিল বাংলাদেশ। সাকিব না থাকায় নাসুম, মেহেদীদের স্পিনের উপরই আজ বড় নির্ভরতা থাকবে টাইগারদের।

বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। ডমিঙ্গো বলছেন, স্কিলের প্রয়োগ- খেলার প্রক্রিয়া ঠিক রাখার দিকেই মনোযোগী হতে হবে। তাহলে রেজাল্ট পক্ষে আসবে। মূল পর্বে জয়ের খরা কাটাতে চান ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় পর্বে মাত্র একটা ম্যাচ জিতেছে বাংলাদেশ। রেকর্ডে উন্নতি আনার সুযোগ এটি, দুটি ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য বড় পদক্ষেপ হবে। আমাদেরকে কালই (আজ) হিসাবের খাত খুলতে হবে।

সামগ্রিক পরিবেশটা সুখকর নয়। ক্রিকেটারদের মনোবলও ভেঙে গেছে। তারপরও দলকে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন ডমিঙ্গো।

তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আমাদের ভালো আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অল্প ব্যবধানে হারের পর দলের মনোবল কিছুটা নিচের দিকে। এই বিশ্বকাপে আমাদের সুযোগ হয়তো শেষ। কিন্তু কাল (আজ) আমাদের খেলতে হবে। ভালো পারফরম্যান্স করতে প্রত্যয়ী তারা।

বিশ্বকাপে দলটাকে নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক। কিন্তু কারো প্রত্যাশাই পূরণ হয়নি। তারপরও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতভাগ দিতে মুখিয়ে ক্রিকেটাররা।

ডমিঙ্গো বলেছেন, গুরুত্বপূর্ণ আমরা ভুল করেছি। ছেলেরাও দুঃখ পেয়েছে। কঠিন কয়েকটা দিন গেছে। তারা জানে দেশে সবার আশা অনেক বেশি। তারা জানে, ম্যাচ না জিতে তারা অনেককে হতাশা করেছে। কালকে (আজ) তারা দেশের জন্য খেলবে এবং তারা নিজেদের শতভাগ দিবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.