Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্পেন থেকে ৫৬টি পরিবহণ বিমান কিনবে ভারত
আন্তর্জাতিক স্লাইডার

স্পেন থেকে ৫৬টি পরিবহণ বিমান কিনবে ভারত

By Hasan MajorSeptember 9, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কায়েম হয়েছে তালেবানি শাসন। ইতোমধ্যেই কাশ্মীর নিয়ে সুর চড়িয়ে ও হাক্কানি গোষ্ঠীর প্রধানকে সরকারে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ভারতকে লাল নিশান দেখিয়েছে জেহাদি গোষ্ঠীটি। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরে ‘ছায়াযুদ্ধ’ আরও তীব্র করে তুলেছে পাকিস্তান।

এরকম পরিস্থিতিতে বিমান বাহিনীর হাত আরও মজবুত করে স্পেন থকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় করে বিমান বাহিনীর জন্য স্পেনের সিএএসএ সংস্থার তৈরি ৫৬টি সি-২৯৫ নামের সামরিক পরিবহণ বিমান কেনা হবে। চুক্তি হওয়ার ৪৮ মাসের মধ্যে ১৬টি বিমান স্পেন থেকে উড়িয়ে আনা হবে। আর ৪০টি বিমান তৈরি করা হবে ভারতে। চুক্তির ১০ বছরের মধ্যে সেগুলি দেশে তৈরি করবে টাকা কনসর্টিয়াম। এটাই প্রথম এমন একটি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে চুক্তি হল যেখানে সেনার জন্য পরিবহণ বিমান তৈরি হবে দেশের মাটিতে এবং তা তৈরি করবে একটি বেসরকারি সংস্থা।

জানা গেছে, ৫৬ টি বিমানের সবকটিকেই দেশিয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকবে। একইসঙ্গে, চীন ও পাকিস্তান সীমান্তে প্রতিপক্ষের গতিবিধির তথ্য পেতে দেশেই ৬টি AEWC নজরদারি বিমান তৈরির আবেদনে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। সরকারই বিমানসংস্থা ‘এয়ার ইন্ডিয়া’র এয়ারবাস ৩১৯ বিমানগুলিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে রাডার-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে প্লেনগুলিকে নজরদারি বিমানে পরিণত করবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)।

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে আমেরিকা থেকে ভারী সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার এবং সি-১৩০জে সুপার হারকিউলিস কেনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। এই বার বিশ্বের অন্যতম সেরা মাঝারি সামরিক পরিবহণ বিমান পেতে চলেছে ভারতের বিমান বাহিনী।

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনা ও হাতিয়ার পৌঁছে দেওয়ার ক্ষমতা যে কোনও লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্প্রতি, লাদাখে চীনের সঙ্গে সংঘাতের সময় লালফৌজকে চমকে দিয়ে অত্যন্ত দ্রুত অতিরিক্ত ফৌজ মোতায়েন করতে সক্ষম হয়েছিল ভারত।-সংবাদ প্রতিদিন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

February 6, 2026
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

February 6, 2026
জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

February 6, 2026
Latest News
ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

প্রধান উপদেষ্টা

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.