
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার আগে ব্যাট করতে নেমে ভারত ৩২.৪ ওভারে ১০৬ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ৩৩ ওভারে বাংলাদেশ থামে ১০১ রানে। এই নিয়ে সপ্তমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।
ছোট লক্ষ্য তাড়ায় ১৬ রানে ৪ ও ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে নবম উইকেটে দারুণ এক জুটিতে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন তানজিম হাসান সাকিব ও রকিবুল হাসান।
কিন্তু জয় থেকে ৬ রান দূরে থাকতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন তানজিম। বাঁহাতি স্পিনারের বলে তাকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার বলে বল তানজিমের ব্যাটে লেগেছিল। দুই বল পর শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন শাহিন আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



