Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বপ্নের পদ্মা সেতু : জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের লাভবান হওয়ার প্রত্যাশা
জাতীয় বিভাগীয় সংবাদ

স্বপ্নের পদ্মা সেতু : জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের লাভবান হওয়ার প্রত্যাশা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 2022Updated:June 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: সারাদেশের মানুষের সঙ্গে জয়পুরহাটের মানুষও স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী খবরে আনন্দ, উচ্ছাসে উদ্বেলিত। পদ্মা সেতু চালু হলে জয়পুরহাটের কৃষিপণ্য নিয়ে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

স্বপ্নের পদ্মা সেতু : জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীদের লাভবান হওয়ার প্রত্যাশা

Advertisement

শনিবার উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। উত্তরাঞ্চলের বঙ্গবন্ধু সেতুর মতো সারাদেশের মানুষের সঙ্গে উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটের মানুষের মধ্যে বঙ্গবন্ধু সেতুর মতো আরেকটি ইতিহাস হয়ে থাকবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলে জয়পুরহাট থেকে কি কি কৃষি পণ্য দক্ষিণাঞ্চলে পাঠানো যাবে এ চিন্তাভাবনা চলছে এখানকার কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে। উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাট  আলু , ধান, পাট, লতিরাজ কচু চাষ ও উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত দেশের মধ্যে। রাজধানী  ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় জয়পুরহাটের কৃষিপণ্য সরবরাহ করা হলেও দক্ষিণাঞ্চলে পাঠানো সম্ভব হতোনা বলে জানান, স্থানীয় ব্যবসায়ীরা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলে সেই দ্বার খুলে যাবে এমন প্রত্যাশা কৃষক ও ব্যবসায়ীদের।

জয়পুরহাট জেলায় ৭১/৭২ হেক্টর জমিতে প্রতিবছর আলুর চাষ হয়ে থাকে। এতে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু। জয়পুরহাটের আলু উন্নত জাতের হওয়ায় সারাদেশে এর চাহিদা অনেক বেশি থাকে। আলু তোলার সময় দাম তুলনামূলক কম থাকায় ক্ষতিগ্রস্ত হতে হয় কৃষকদের। এ সময় ঢাকাসহ অন্যান্য জেলার পাইকারী ব্যবসায়ীদের জয়পুরহাট আগমন ঘটলেও দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের পাওয়া যেতোনা। কারণ ছিল যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতুর কারণে এখন দক্ষিনণঞ্চলের ব্যবসায়ীরা জয়পুরহাটে আসবেন  স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় জয়পুরহাটের কৃষিপণ্য পাঠানো সম্ভব হবে এতে লাভবান হবেন কৃষক ও ব্যবসায়ীরা বলে জানান, জয়পুরহাটের কাঁচমাল ব্যবসায়ী মাহবুবুর রহমান। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উৎপাদিত হয় লতিরাজ কচু। যা দেশের গন্ডি পেরিয়ে এখন যায় বাইরের ১৫টি দেশে। এখানকার লতিরাজকচু উন্নতমানের হওয়ায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় লতিরাজকচুর চাহিদা ব্যাপক লতিরাজকচু ব্যবসায়ীরা লাভবান হবেন বলে জানান, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। পদ্ম সেতু উদ্বোধন হলে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের  কৃষিপণ্য সহজেই দক্ষিণাঞ্চলের জেলা গুলোতে পাঠানো সম্ভব হবে এতে লাভবান হবেন কৃষক ও ব্যবসায়ীরা বলে মন্তব্য করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় জয়পুরহাটের মানুষও আনন্দে, উচ্ছাসে উদ্বেলিত। সেই আনন্দ উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়পুরহাটের মানুষ বলে জানান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa