Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বভাব না বদলালে হজে গিয়ে কী লাভ : এনবিআর চেয়ারম্যান
জাতীয়

স্বভাব না বদলালে হজে গিয়ে কী লাভ : এনবিআর চেয়ারম্যান

By Saleh MohammadJuly 27, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, অনেক কর্মকর্তা হজে যাচ্ছেন। হজে যাওয়ার পর যদি তাদের স্বভাব না বদলায় তাহলে হজে গিয়ে কী লাভ?

স্বভাব না বদলালে হজে গিয়ে কী লাভ : এনবিআর চেয়ারম্যান

Advertisement
শনিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নতুন ভ্যাট আইনের ওপর সচেতনতামূলক কর্মশালা উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘এনবিআর কর্মকর্তারা ভ্যাট বা ট্যাক্স আদায় করতে গিয়ে বলবেন, মেশিন নষ্ট আমাদের সাথে সমঝোতায় আসুন। আপনারা (ব্যবসায়ী) আর কেউ অনৈতিক কোনো সুবিধা দেবেন না। আমাদেরকে বলে দেন কারা কারা অনৈতিক সুবিধা নেয়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। ইসিআর মেশিন নষ্ট বলে অনেক কাহিনী হয়েছে। কিন্তু ইএফডি মেশিন নষ্ট হলে সেটা তাদেরকেই ঠিক করতে হবে। সুতরাং ভালো করে রাখার দায়িত্বটা ব্যবসায়ীদের। ’

তিনি আরও বলেন, ‘নতুন ভ্যাট আইনে অনেক সংশোধনী এনে সেটা বাস্তবায়ন করা হচ্ছে। ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন রেট করা হয়েছে। যাতে করে কোনো ব্যবসায়ীদের অসুবিধা না হয়। সরকারের বাজেটের আকার বাড়ছে। বিদেশি সহায়তার পরিমাণ কমেছে। টোটাল জিডিপির ২ শতাংশ এখন বিদেশি সহায়তা। এখন ট্যাক্স নিয়ে বিতর্কের কিছু নেই। ব্যবসায়ীদের জন্য কাস্টমস ডিউটিতে অনেক ছাড় দেওয়া হয়েছে।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, হয়রানির কথাটা অনেকের মুখে আসবে। হয়রানির বিষয়টা ওদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদের বলেন- ওই অফিসার হয়রানি করছে। তখন তাকে আমরা শক্ত হাতে ধরবো।

তিনি বলেন, ‘আমি যখন অফিসারদের সঙ্গে কথা বলি তখন এ কথাগুলো বলি, আপনি ব্যবসায়ীদের বাধ্য করে যেটা নেন, সেটা চুরি, সেটা ময়লা খাবার।’

‘অনেকে হজ করতে যায়। জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু কম লোক না। হজের মৌসুমে আমি ছুটি দিতে দিতে ইয়ে হয়ে যায়। এখন যদি হজের পরে স্বভাব পরিবর্তন না হয়, তাহলে কি লাভ এটা করে?’ বলেন মোশাররফ হোসেন ভূঁইয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa