
জানা যায়, রবিবার আল-হাইআতুল উলয়ার এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানো।
এছাড়া কওমি মাদরাসার যে সকল ছাত্র, শিক্ষক, আলেম এবং মসজিদের ইমাম গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির বিষয় ও অযথা হয়রানি না করাসহ কয়েকটি বিষয় উঠে আসে। এজন্য তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। তারা হলেন, মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মুফতি জসীমুদ্দীন। তাদের সভায় উঠে আসা বিষয়গুলো আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুলে ধরে চিঠি দিয়ে আসেন।
এ বিষয়ে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন বলেন, সোমবারের সভায় আমাদের বৈঠকে উঠে আসা বিষয়গুলো চিঠির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়ে এসেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



