জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের জেরে অবশেষে পতন হয়েছে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Advertisement

অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্ম-বিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলাম-বিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্ম-বিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায়, বরং দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষরাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। এ ব্যপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি।

তিনি বলেন, ৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।

তিনি আরও বলেন, ৪৭-এ ভারত ভাগ হয় ধর্মীয় চেতনার ভিত্তিতে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সাথে বেঈমানী করেছেন। ৭১-এ দেশ স্বাধীন করেছেন ধর্মপ্রাণ মানুষেরা। কিন্তু ধর্মকে আজো প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় নষ্ট-ভ্রষ্টরা। এ অবস্থার অবসান হতে হবে। আলেম-উলামা ও ধর্মীয় নেতৃত্বের প্রতি বিমাতা সুলভ আচরণ এ দেশের অন্যতম একটি বৈষম্য। এ বৈষম্যের অবসান হতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.