
রবিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন।
ভোট দিয়ে তিনি বলেন, ‘আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমাকে দাম না দিলেও আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই আমি ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’
রওশনের স্বামী সোহেল মিয়া বলেন, ‘স্ত্রীর চলাফেরার সমস্যার জন্য আমিই তার কাছে থেকে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।’
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলা ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে মোট ১৮২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৯৬ ভোটকেন্দ্রে ৭ লাখ ৫০ হাজার ৬৯৯ জন ভোটার তাদের ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫০৩ জন ও নারী ৩ লাখ ৬৯ হাজার ১৯৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



