Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীমুখী লঞ্চে উপচে পরা ভিড়
জাতীয় ট্র্যাভেল

স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীমুখী লঞ্চে উপচে পরা ভিড়

By Hasan MajorMay 31, 2020, 11:54 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও লকডউন শিথিলের প্রথম দিনেই তা না মানার প্রবণতা দেখা গেছে। খবর ইউএনবি’র।

বরিশাল থেকে রাজধানীমুখী কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হয়নি। প্রতিটি লঞ্চে ঈদের সময়ের মত ভিড় ছিলো বলে জানিয়েছেন বরিশালের ইউএনবির প্রতিনিধি।

রবিবার দুপুর থেকে বরিশাল নদী বন্দরে থাকা তিনটি লঞ্চে একটু একটু করে ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই লঞ্চগুলোতে দেখা যায় উপচে পরা ভিড়। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতার দেড় থেকে দ্বিগুন যাত্রী ওঠানো হয়।

বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার নিজে মাইকিং করলেও তাতে যাত্রীদের কোনো কর্ণপাত করতে দেখা যায়নি।

র‌্যাব সদস্যদের নিয়ে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান নদী বন্দরে পৌঁছে অবস্থা দেখে লঞ্চের ডেকের প্রধান ফটক বন্ধের নির্দেশ দেয়। পরে তিনটি লঞ্চেরই প্রধান ফটক বন্ধ করা হয়।

যাত্রীরা স্বাস্থ্যবিধির কথা জানলেও কেউ মানছে না। এ অবস্থায় করোনা মহামারি আরও ছড়িয়ে পরার আশংকাও দেখা দিয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, সাবধানতার চেষ্টা করলেও কেউ কথা শুনছে না। নদী বন্দরে নোঙর করা তিনটি লঞ্চের ডেক বন্ধ করে দেয়া হয়েছে।

গত ২৪ মার্চের পর বরিশাল নদী বন্দর থেকে রবিবার সুন্দরবন-১১, সুরভী-৯ ও অ্যাডভেঞ্জার-৯ রাজধানীর উদ্দেশ্য রাত সাড়ে ৮টার মধ্যে যাত্রা করার কথা। লঞ্চগুলোর মধ্যে শুধু সন্দরবন-১১ লঞ্চের সামনে জীবানুনাশক টানেলের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে চাঁদপুরের সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টায় এমভি সোনার তরী ও পরে আরও কয়েকটি লঞ্চ চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তবে শুরুর দিনেই সরকারি নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি লঞ্চগুলো মানছে না বলে জানিয়েছেন ইউএনবির চাদপুর প্রতিনিধি।

দুপুরে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীদের লঞ্চে উঠানো এবং বাড়তি টিকেট বিক্রি করায় এমভি রফরফ লঞ্চের ৩জন স্টাফকে আটক করে পুলিশ।

সরেজমিন লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, সরকার সামাজিক দূরত্ব বজায়ে রাখার কথা বললেও এখানো তা মানা হয়নি। যাত্রীদের অনেকের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তাছাড়াও লঞ্চ কর্তৃপক্ষও বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি। লঞ্চগুলোতে হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা বা জীবানুনাশক স্প্রে করতেও দেখা যায়নি।

করোনার আতংকে তোয়াক্কা না করে আগের মতই যাত্রী পরিবহন করছে। যাত্রীরাও কোনো ধরনের নিয়মনীতি না মেনেই লঞ্চে যাত্রা করছেন।

যাত্রীদের নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাতায়াত করার অনুরোধ জানিয়ে চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, দীর্ঘ দুই মাসের বেশি সময় পর আজ থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চগুলো যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।

কোনো লঞ্চ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটে প্রায় ৪০/৪৫টি লঞ্চ চলাচল করে থাকে। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় রামগঞ্জ, রায়পুরসহ অনেক উপজেলার মানুষ অটোরিক্সায় চাঁদপুরে এসে লঞ্চে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

রবিবার সদরঘাট পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা সদরঘাটে ছয়টি ‘জীবানুনাশক টানেল’ বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে ১৪টি জীবনুনাশক টানেল বসানো হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Uttorbongo

ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

May 24, 2026, 2:51 PM Asia/Dhaka
Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

May 24, 2026, 2:45 PM Asia/Dhaka
ধর্ষণ-হত্যার প্রতিবাদ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

May 24, 2026, 2:34 PM Asia/Dhaka
Latest News
Uttorbongo

ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

ধর্ষণ-হত্যার প্রতিবাদ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

এখন টিভির সাংবাদিক

এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র

ঈদের ছুটি

ঈদের টানা ছুটি শুরু সোমবার, যারা পাবেন না

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শিশু আসমা আক্তার

নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp