Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদন করতে হবে : রাষ্ট্রপতি
জাতীয় স্লাইডার

স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদন করতে হবে : রাষ্ট্রপতি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 2, 2020Updated:জানুয়ারি 2, 20202 Mins Read
স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদন করতে হবে : রাষ্ট্রপতি
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শাকসবজি উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। স্বাস্থ্য সকল সুখের মূল এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণে সমৃদ্ধ শাকসবজি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং কর্মোদ্যমী করে তোলে। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খাওয়া আবশ্যক। তবে, এক্ষেত্রে শাকসবজি হতে হবে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।’ মো. আবদুল হামিদ জাতীয় সবজি মেলা-২০২০ উপলক্ষে আজ এক বাণীতে এসব কথা বলেন।

আগামীকাল শুক্রবার থেকে এ মেলা শুরু হচ্ছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় সবজি মেলা-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি’ অত্যন্ত অর্থবহ ও সময়োপযোগি হয়েছে বলে তিনি মনে করেন।

আবদুল হামিদ বলেন,‘আমাদের মাটি ও আবহাওয়া বছরব্যাপি বিভিন্ন শাকসবজি চাষের জন্য অত্যন্ত উপযোগি। সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত বিভিন্ন জাত ও উন্নত প্রযুক্তির কল্যাণে সারা বছরই বিভিন্ন শাকসবজির সমারোহ দেখা যায়। আমাদের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণের জন্য বসতবাড়িসহ আবাদযোগ্য সকল জায়গায় পরিকল্পিতভাবে সবজির বাগান গড়ে তুলতে হবে। এর ফলে একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে,অন্যদিকে শাকসবজি উৎপাদনকারিরাও আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন।’

তিনি বলেন,কৃষি উন্নয়নে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি শাকসবজি উৎপাদনও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন,বর্তমানে বাংলাদেশ শাকসবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে রযেছে।

তিনি উৎপাদনের এ ধারাকে টেকসই রূপ দিয়ে কৃষি পরিবেশ উপযোগি সবজির জাত ও প্রযুক্তির উদ্ভাবন,সম্প্রসারণ এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে আরো উদ্যোগী ও সচেষ্ট হওয়ার জন্য সংশ্লি¬ষ্ট সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি ‘জাতীয় সবজি মেলা ২০২০’র সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa