Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি খুবই প্রাসঙ্গিক।

শনিবার (৩ এপ্রিল) অনলাইনে কেরানীগঞ্জে ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেলথ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানীগঞ্জ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আমান গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ ও সোনার বাংলা ফাউন্ডেশন, ইউএসএ’র প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোক্তা ও প্রবাসীদের সহযোগিতা পেলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের গড়ার কার্যক্রম আরও গতিশীল হবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ রূপকল্প-৪১ বাস্তবায়ন করে জাতিকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে। এসময় তিনি প্রবাসীদের মেধা, পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

কেরানীগঞ্জের স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, এখাতে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিস অ্যান্ড প্রিভেনশন স্ক্রিনিং প্রজেক্ট, সচেতনতামূলক অনুষ্ঠান ও চিকিৎসা সেবা দিয়ে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের ১৬টি জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে ডায়ালাইসিস সেবা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তর কিডনি ডায়ালাইসিস নেটওয়ার্কে পরিণত হয়েছে। সোনার বাংলা ফাউন্ডেশন এই সেবার আওতা বৃদ্ধির জন্য কেরানীগঞ্জে ১৭তম ডায়ালাইসিস সেন্টার ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেলথ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানীগঞ্জ’ স্থাপন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.