
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে যোগ দিতে সকাল থেকে ঢাকা মহানগর উত্তরের থানা ও ওয়ার্ডপর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে কেআইবি চত্বরে উপস্থিত হতে থাকেন। এসময় সম্মেলন স্থলে মঞ্চের সামনে জায়গা পাওয়াকে কেন্দ্র করে ইসহাক মিয়া ও ফরিদুর রহমান খান ইরান সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। তবে পরিস্থিতি অবনতি হতে থাকলে ইসহাকের সমর্থকরা সম্মেলন স্থান ছেড়ে পাশে অবস্থান নেন।
এর কিছুক্ষণ পরে ওবায়দুল কাদের সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া। আর ফরিদুর রহমান খান ইরান হলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তারা দুইজনই এবার উত্তরের সভাপতি পদের প্রার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



