Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে : মেয়র তাপস
জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে : মেয়র তাপস

By Bhuiyan Md TomalFebruary 29, 20242 Mins Read

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে : মেয়র তাপস

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমাদের সন্তানদের আরও চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই, আমাদের সন্তানেরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদের স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়কে অচিরেই একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মেয়র তাপস।

তাপস বলেন, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ে পাঠদানের কোনও অনুমতি ছিল না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর থেকে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চমানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, আমাদের মেয়র যেখানে সম্পৃক্ত আছেন, সেখানে আমি আছি। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ যে কোনও প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো। আপনারা এমপিওভুক্ত হতে চাইলে তাতেও আমি সর্বোচ্চ আন্তরিকতা সঙ্গে সহযোগিতা করবো।

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আতাহার মিয়া প্রমুখ।

৭ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026
আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

June 23, 2026

Latest News

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa