
বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচার চেয়ে উপাচার্যে কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষ করতে পারছেন না ভিসি (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলামকে খুঁজে না পেয়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য ক্যাম্পাসে আসেননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের ফোন নম্বরে কয়েকবার ফোন দেওয়ার পর ফোনটি রিসিভি হয়। কিন্তু নিজেকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বলেন, স্যার ঘুমিয়ে আছেন। তার সঙ্গে কথা বলা যাবে না। তিনি অসুস্থ তাই ক্যাম্পাসে যেতে পারেননি।
এদিকে আবরার হত্যার বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ক্যাম্পাসে ভিসিকে না পেয়ে স্থগিত ঘোষণা করেছে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



